ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মহান বিজয়ের সুর্বন জয়ন্তিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাজমুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর এসপি সার্কেল প্রশান্ত কুমার দে , মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা কমান্ডার দুলাল সাহা ও মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান, মুক্তিযোদ্ধা রুহুল আমীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোঃ শামিম ফেরদৌস আহম্মেদ। ৩ শতাধিক মুক্তিযোদ্ধা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










