ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি এই শ্লোগান নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২১ পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ে আলোচনা সভা ও ১০ জন দৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তির মধ্যে স্মার্ট সাদাছড়ি প্রদান করা হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদের সভাপত্বিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম লুৎফুন নেছা, শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল ফয়সাল, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধি ইয়াছিন সিকদার, কাজী সোহানুর রহমান বক্তব্য রাখেন। পরে ১০জন দৃষ্টি প্রতিবন্ধিকে স্মার্ট সাদাছড়ি প্রদান করা হয়।










