ঝালকাঠি প্রতিনিধিঃ
প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনই সময় এ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা সহ নানা আযোজনে ঝালকাঠিতে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡র থেকে একটি ব্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি পুলিশ সুপার উজ্জ্বল কুমার।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহানা ইয়াসমিন, ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আনজুমান নেছা।
বক্তারা বলেন, পলিথিন সহ নানা রকমের বর্জ পদার্থের কারনে বর্তমানে মারত্মক ভাবে পরিবেশ দুষন হচ্ছে। পৃথীবিকে বাস যোগ্য করতে পরিবেশ দুষন রোধে সকলের কার্যকারি ভুমিকা পালন করতে হবে।
পরে পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে অনুষ্ঠানের অতিথিরা।










