ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে বিশ্ব টিকা সপ্তাহ পালন উপলক্ষে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত এই কর্মশালায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পিয়ারা বেগম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মনিরুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন।
অন্যদের মধ্যে ডাঃ মোঃ রেজাউল হোসেন মূল বিষয় উপস্থাপন করেন। আগামী ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত টিকাদান সপ্তাহ পালন করা হচ্ছে। দুবছরের মধ্যে করোনা পরিস্থিতিজনিত কারনে ইপিআই-এর টিকাদান কর্মসূচির অন্যান্য টিকাদানের ভ্যালিড কাভারেজ কমে যায় এবং এই কাভারেজ বৃদ্ধি করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই টিকাদান সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সবার জন্য দীর্ঘ জীবন”।










