ঝালকাঠি প্রতিনিধিঃ
বিশ^ ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ঝালকাঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে আশা ঝালকাঠি সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পের উদ্বোধন করেন আশা’র সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ বাবুল হোসেন। এসময় ক্লিনিক্যাল ফিজিও থেরাপিষ্ট সুমন ওঝা, আশার এসই এটিএম আব্দুলাহ, জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার সুজন কান্তি মিত্র, মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় রোগীদের- পিএলআইডি, টেসিস এলবো, মাসলোস্পজম, স্পনডাইলোসিস থিসিস, লো-ব্যাক পেইন, কেলকেনিয়াল সপার, আস্টিও সাইসিস, রিউমাটায়ড, আর্থ্রাইটিস ও ফ্রোজেন শোল্ডার রোগের ফিজিওথেরাপি দেওয়া হয়। এছাড়াও ক্যাম্প চলাকালিন সময়ে রোগীদের মাঝে বিনামূল্যে পরামর্শ সেবা, স্বাস্থ্য সেবা ও বিভিন্ন ফিজিওথেরাপি উপকরণ প্রদান করা হয়।










