ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজায় আনুষ্ঠানিকভাবে বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিজয়া দশমীর সকাল ১১টায় নিজের পরিবার ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় বিবাহিত নারীরা সিদুর খেলেছে। মা দূর্গার পায়ে ছোয়ানো সিদুর একে অপরে গালে লাগিয়ে দেয় এবং কোথাও কোথাও এই উৎসব নেচে গেয়ে পালন করা হয়েছে।
সকাল থেকে ফুল জল ও আ¤্রােপল্লব দিয়ে ঘর সাজিয়ে মিষ্টিসহ সূচারুভাবে থালা সাজিয়ে সিদুর দানের জন্য হিন্দু সম্প্রদায়ের নারীরা মন্দিরে আসে এবং ভারাক্রন্ত হৃদয়ে আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মা দূর্গাকে বিদায় জানায়। আসছে বছর মা আবারও ভরায় আসবেন এই প্রার্থণা করেছেন। বিকেলে প্রতিমা নিয়ে শহরে শোভাযাত্রা শেষে সন্ধায় বিসর্জন দেয়া হবে। জেলার ১৭৭টি পূজা মন্ডবের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব পালিত হয়েছে। পূজা শুরু হওয়ার পর থেকে জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আনসার সদস্যরা পূজা মন্ডবের সার্বক্ষনিক নিরাপত্তার কাজ করছে। পাশাপাশি প্রতিটি পূজা মন্ডবে মন্ডব কমিটির স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার সার্বিক কাজকর্ম করছে। শহর ও গ্রাম এলাকা জুড়ে মন্দিগুলি বিভিন্ন অভয়াবে সাজানো হয়েছে। পাশাপাশি মন্দির ভিত্তিক সড়কগুলিতে বাহারি আলোকসজ্জা করা হয়েছে।










