ঝালকাঠি প্রতিনিধিঃ
আগামী ৭ জানুয়ারি একতরফ নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে ঝালকাঠি জেলা বিএনপি ও নলছিটি উপজেলা যুবদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
এসময় বিএনপি নেতৃবৃন্দ ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার অনুরোধ করেন সাধারণ মানুষকে। এদিকে নলছিটি উপজেলা যুবদলের আহŸায়ক শাহিন আহম্মেদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।










