ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা। এ সময় পিএনপির-১৫ নেতাকর্মী আহত হয়েছে, আটক হয়েছে-১ জন। অতিসম্প্রতি দেশের বিভিন্ন স্থানে দল ও জোটের নেতাদের বাড়ি-গাড়িতে হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
এ সময় আওয়ামী লীগ দলী নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশে হামলা চালায়। এতে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপির দাবি । এ সময় পুলিশ উভয় পক্ষকেই সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এতে পন্ডু হয়ে যায় বিএনপির সবামেশ। সমাবেশ থেকে জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করে পুলিশ।
সমাবেশে অংশ নেয়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন জানান, আওয়ামী লীগ সারাদেশে হামলা মামলা করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনটুকুও করতে দিচ্ছেনা। তার প্রমান আজ ঝালকাঠিতেও তারা রেখেছে।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, সম্প্রতি দল ও জোটের নেতাদের বাড়া-গাড়িতে হামলার প্রতিবাদে আজ শনিবার ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নেয়। প্রতিবাদ সমাবেশ শুরু করলে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের হামলায় তা পন্ডু হয়ে যায়।











