ঝালকাঠি প্রতিনিধিঃ
একতরফা অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
আজ বুধবার বিকেলে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনের চালকদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান।










