ঝালকাঠি প্রতিনিধিঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে জেলার সর্বাত্মক শান্তি শৃঙ্খলা সুষ্ঠ ও স্বাভাবিক রাখতে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।সভাস্থলে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে শত শত নেতা-কর্মীরা উপস্থিত হয়।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের চাকলার বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান কবিরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান,সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহমেদ,ইউনিয়ন যুবনেতা মিজানুর রহমান কবির মৃধা, ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসাইন সজল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন,জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) এডভোকেট মিজানুর রহমান মুবিন,জেলা ছাত্রদলের সভাপতি খান আরিফুর রহমান,সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
এসময় বক্তরা গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য দ্রæত শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের দাবি করেন। ধৈর্য্যরে সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










