ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিএনপির আহুত অবরোধ পালিত হচ্ছে না। অন্যান্য দিনের মতই সবকিছুই স্বাভাবিক রয়েছে। দোকানপাট, যানবাহন, অফিস, আদালত সবকিছুই স্বাভাবিকভাবেই চলছে।
শহরে রিক্সা, অটোরিক্সা, দিদাহীনভাবে চলছে। ঝালকাঠির সাথে খুলনা বরিশালসহ আঞ্চলিক জেলাগুলিতেও বাস চলাচল স্বাভাবিক ছিল। শুধুমাত্র ঝালকাঠি থেকে ঢাকাগামী বাস ছেড়ে যায়নি।
মানুষের মধ্যে অবরোধের প্রতিক্রিয়া নেই। ঝালকাঠিতে কেউ গ্রেফতার হয়নি বা অন্য কোন ধরণের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।










