ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প এর আ্ওতায় ঝালকাঠি জেলায় দুইদিন ব্যাপি কাজ্ ীও অনিবন্ধিত বিবাহ সম্পাদনকারী ঘটক, ইমাম, পুরোহিতদের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা,শিশু অধির্কা ও সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ ২০২২, বুধবার সকাল ১০টায়, ঝালকাঠি পৌরআদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপক্ষে শুরু হয়েছে।
প্রশিক্ষণের মূখ্য প্রশিক্ষক ছিলেন সাইফুল ইসলাম সোহাগ, পুলিশ পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) , ঝালকাঠি সদর থানা। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এরমনিটরিং কো-অর্ডিনেটর, কমিউনিকেশন কো-অর্ডিনেটর,ইউনিয়ন কো-অর্ডিনেটরগণ।
প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন ঝালকাঠি পৌরসভার মোট ৫৪ জন কাজী ্ও অনিবন্ধিত বিবাহ সম্পাদনকারী ঘটক, ইমাম, পুরোহিত । গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডা এর অর্থায়ন করেছে।










