ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ মজুদদারী বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় সম্মেলন কক্ষে ঝালকাঠি চেম্বার অব কমার্স পরিচালকদের, বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান সভাপতিত্ব করেন। অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন ও অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন এবং ডিডি এনএসআই মাহমুদ পারভেজ উপস্থিত ছিলেন।
যৌক্তিক লাভ করা বাজার কমিটির দায়িত্ব নিয়োমিত সভা করা, প্রতারণা করে পণ্য তৈরী করার ক্ষেত্রে উৎপাদনশীলতার ক্ষেত্রে এই ইনেভিশনগুলো ব্যবহার করা বাজার মূল্য প্রদর্শন তালিকা করে ক্রেতাদের আসস্থ ও তাদের স্বার্থ সংরক্ষণ করা এবং পৌরসভায় প্রবেশের জন্য ও মালামাল লোড করার ক্ষেত্রে ৫শ টাকা হারে ইজারার নামে নেয়া বাতিল করা হয়েছে এখন থেকে কোন ব্যবসায়ী এই ধরণের টাকা না দেয়ার নির্দেশনা দেয়া হয়। সর্বপরি বাজার মূল্য নিয়ান্ত্রণে রাখা শুধু প্রশাসনের একক কাজ নয়। ব্যবসায়ীদেরও এ ক্ষেত্রে দায়ীত্বশীল থাকা প্রয়োজন। এই সকল বিষয়ে জেলা প্রশাসক সকলের সহযোগীতা চেয়েছেন। কারো কোন প্রকার ক্ষতি না হয় সেই বিবেচনা মাথায় রেখে ব্যবসায়ী ও ভোক্তার স্বার্থ সংরক্ষণ করার আহŸান জানানো হয়েছে। সভায় ব্যবসায়ীদের মধ্যে জয়ন্তসাহা, শাহ আলম শাহি, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলামসহ উপস্থিত বিভিন্ন পেশা ভিত্তিক ব্যবসায়ীদের পক্ষ থেকে মতামত তুলে ধরা হয়েছে।
একই ভ্যানুতে নিরাপদ খাদ্য বিষয়ক কমবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন নিরাপদ খাদ্য বিভাগের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন এবং ভেজাল মুক্ত খাদ্য নিরাপদ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত আইনে বিপুল পরিমান অংকের দন্ড প্রদান না করে বিক্রেতাদের সাথে বিভিন্ন ধরনের সভা করে তাদের নৈতিকতা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। জেলা প্রশাসক জানান, খাদ্য ভেজাররোধে শান্তি,নৈতিকতা,ধর্মীয় অনুশাসন ও আইনের কঠোরপ্রয়োগ ও বিভেগকে জাগ্রত রেখে ব্যবহার করলেই কারে পক্ষে ভেজাল খাদ্য উৎপাদন ও বিপনন বন্ধ করা সম্ভব।










