ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বণ্য প্রাণী সংরক্ষন ও অপরাধ দমন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় বন ও পরিবেশ মন্ত্রনালয়ের বণ্য প্রাণী অপরাধ দমন পরিচালক এ. এস. এম. জহির উদ্দিন আকন প্রধান অতিথি ছিলেন। ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান এ. কে. এম. আব্দুল হক এর সভাপতিত্বে এই সভায় জেলা বন কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, প্রধান শিক্ষক খলিলুর রহামান বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে এ্যানিমেল লাভার মোঃ শিমুল বক্তব্য রাখেন। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট এর আয়োজনে এ্যানিমেল লাভারস অব বাংলাদেশ সহযোগিতা করেছে।
প্রধান অতিথি বলেন আমাদের কারণে প্রকৃতি থেকে অনেক প্রাণি বিলুপ্তির পথে চলে যাচ্ছে এবং একারণেও প্রকৃতির ভারসম্য হারাচ্ছে ও প্রতিনিয়ত নানা ধরণের অনাকাঙ্খিত বিপর্যয়ের মূখে পরতে হচ্ছে। আমরা প্রকৃতির এই প্রাণীগুলো বাঁচিয়ে রাখলে পরিবেশ ও নিরাপদ থাকে। প্রকৃতিতে এমনভাবে বৈচিত্রময় করে তৈরি করা হয়েছে যাতে করে প্রকৃতির ভারসম্য নিয়ন্ত্রনে থাকে এবং আমরা প্রাণীকুল হত্যা করে আমরাই নিজেরাই নিজেদের বিপর্যয় ডেকে আনছি।










