ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) ফাইনালে ঝালকাঠি পৌরসভা চ্যাম্পিয়ান হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠি পৌরসভা দল ২-০ গোলের ব্যবধানে নলছিটি উপজেলা দলকে পরাজিত করেছে এবং বঙ্গমাতা ফুটবলে ঝালকাঠি পৌরসভা দল ২-০ গোলের ব্যবধানে ঝালকাঠি সদর উপজেলা দলকে পরাজিত করেছে।
প্রতিযোগীতা শেষে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, প্যানেল মেয়র তরুন কর্মকার, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন।










