ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ই আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকীর জাতীয় শোক দিবসের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্বে প্রস্তুতি কমিটির সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল (পিপিএম সেবা), সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন শিবলি, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাজিয়া আফরোজ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী বিভাগের বিভাগীয় প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান তারপরে আলোচনা সভা, যুব উন্নয়ন কর্তৃক গাছের চারা রোপন ও বিশেষ মন্দির ও মসজিদে বিশেষ মোনাজাত ও প্রার্থনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও শিশু একাডেমির এ উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং সরকারি গনগ্রন্থাগাারের অনুরূপ কর্মসূচি পালন করা হবে। ১৫ আগস্টের পূর্বে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া একই ভেনুতে ধারাবাহিকভাবে ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি দপ্তরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আকর্ষনীয় ব্যানার তৈরি করে প্রতি প্রতিষ্ঠানে টানিয়ে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এই দিবসগুলোতেও মাল্যদান আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।










