ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয় জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি গর্বিত সহধর্মিনী ফিরোজা আমু ১৬তম মৃতুবার্ষিকীতে ঝালকাঠি পৌরসভা মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
বুধবার সকাল ১১টায় পৌরসভার মিলনায়তনে মিলাদ মাহফিলে পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র তরুন কর্মকার, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, হাবিবুর রহমান হাবিল, তাছলিমা বেগম, মালা বেগম, পৌর সচিব শাহিন সুলতানা নির্বাহী প্রকৌশলী অলোক সমাদ্দারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছে। ফিরোজা আমু নির্লোভ সামাজিক এবং জনদরদি মহিয়সী নারী হিসেবে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুর পাশে থেকে জিবিতকালিন সময়ে মানুষের সেবা করেছেন।
বেলা ১টায় ঝালকাঠিস্থ আলহাজ্ব আমির হোসেন আমুর বাসভবনে জেলা আওয়ামীলীগ পৃথকভাবে স্মরনসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে স্মরণ সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড খান সাইফুল্লাহ্ পনির ও দলীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এসময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিতিতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।










