নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিঃ ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের (৪ নম্ভেবর থেকে ৬ নম্ভেবর) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মুজিব বর্ষের শপথ করি, দুর্যোগে সম্পদ রক্ষা করি এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে ঝালকাঠির জেলা প্রসাশক মো: জোহর আলী আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মো: শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ এ্যাড. খান সাইফুল্লাহ পনির বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ঝালকাঠির উপ-সহকারি ফিরোজ কুতুবী। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের যান্ত্রিক যানবাহন নিয়ে রোড শো করা হয়েছে। এই সপ্তাহে তাদের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রচার প্রচারনা, মৌলিক প্রশিক্ষন এবং দুর্যোগকালীন কিভাবে মানুষের ঝুকি হ্্রাস ও সহায়ক ভূমিকা পালন করা যায় তার উপরে মহড়া আয়োজন রয়েছে।










