ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মহান ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস উপলক্ষে ঝালকাঠির প্রায়ত ৩জন ভাষা সৈনিককে সম্মাননা স্মারক প্রদান করেছেন জেলা প্রশাসন। ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে প্রয়াত এই ৩জন ভাষা সৈনিকের পরিবারের হাতে সম্মাননা প্রদান করেছেন। ঝালকাঠির এই ভাষা সৈনিকরা হচ্ছেন মোহাম্মদ আলী খান, আঃ রশিদ ফকির ও লাইলি বেগম।
১৯৫২ এর ভাষা আন্দোলনে ঢাকায় ছাত্রদের উপর গুলি বষর্ণে নিহত রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত নামনাজানা আরও শহীদের মৃত্যুর খবর আসার পরে তৎকালীন সময়ে স্কুলের ছাত্র মোহাম্মদ আলী খানের নেতৃত্বে ঝালকাঠিতে ছাত্রদের নিয়ে মিছিল বের হয়। এই মিছিলে তৎকালীন ঝালকাঠির হরচন্দ্র বালিকার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী লায়লী বেগম ও বায়তুল মোকাররম মসজিদের তৎকালীন মোয়াজ্জেম ও পত্রিকার এজেন্ট আব্দুর রশীদ ফকির ছাত্রদেরকে উৎসাহ দেয়ার জন্য মিছিলের অগ্রভাগে থেকে তাদের সাহস জোগায়। এরা পরবর্তীতে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে সকল কর্মকান্ডে অংশগ্রহণ করেছিলেন। এ সময়ে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শঙ্কর কুমার দাস উপস্থিত ছিলেন।










