নিজস্ব সংবাদদাতা:: ঝালাকাঠিতে মহা শ্মশানে এব বছর কোন অনারম্ভর ছাড়াই শ্মশান দিপালী অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মালম্বিদের বাড়ী ঘরের হামলা ভাংচুর ও হত্যা এবং মন্দিরে হামলার প্রতিবাদে হিন্দু সম্প্রদায় এবছর প্রতিবাদ কর্মসূচির অংশহিসেবে এ ধরণের অনারম্বর অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছেন। আলোক সজ্জা, সমাধির সাজসজ্জাসহ জনসমাগম সিমিত করা হয়েছে। প্রতি বছর এই উৎসবে শ্মশানঘাটে বিকাল থেকে রাত পর্যন্ত মানুষে ঢল নামত । এবছর শুধু এখানে সায়িত স্বজনদের সমাধী বেধিতে শুধুমাত্র ১ জন করে মোম ও ফুল-জল দিবেন।










