ঝালকাঠি প্রতিনিধিঃ
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিএফজি ঝালকাঠি সদর উপজেলা ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় পিএফসি ঝালকাঠি সদর উপজেলা এর আয়োজন করেছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ। অতিথি ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী দি হাঙ্গার প্রজেক্ট মেহের আফরোজ মিতা, প্রোগ্রাম অফিসার ময়মুনা আক্তার রুবি, সমন্বয়কারী খালেদা ওহাব, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। মোঃ আল আমিন বাকলাইয়ের সঞ্চালনায় অন্যদের ও পিস এম্ভাসেডর নাসিমা কামাল বক্তব্য ও মঈন তালুকদার বক্তব্য রাখেন।










