ঝালাকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালত ১জনকে ধার নেয়া টাকা চাওয়ায়ে দেনাদারকে কুপিয়ে গুরুতর আহত করার দায়ে সোহেল হাওলাদার ওরফে কসাই সোহেলকে(২৫) ছয় বছরের সশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। এই আদালতের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার ১জন আসামীর উপস্থিতে এই রায় ঘোষণা করেন। তবে, সাজাপ্রাপ্ত আসামী আসামী পলাতক ছিল। সে রাজাপুর উপজেলার পোদ্দার হাওলা সাকিনের আঃ রহমান হাওলাদারের পুত্র।
অভিযোগ রয়েছে একই এলাকার ছোমেদ হাওলাদরের কাছ থেকে সোহেল প্রায় ৬ লক্ষ টাকা গরু কেনার জন্য ধার নেয়, কিন্তু ধারের টাকা নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করায় গত ২০১৮ সালে ১৩ মার্চ বিকেল ৫টায় পাওনা টাকা চাইতে গেলে সোহেল হাওলাদার তার বাবা ও ভাই মিলে কুপিয়ে ছোমেদ হাওলাদারকে গুরুতর জখম করেন । এই ঘটনায় ছোমেদ হাওলাদারের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। রাজাপুর থানা পুলিশের এসআই আবু হানিফ ২০১৮ সালে ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৯জন সক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।










