ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে নৌযান অধ্যাদেশের আওতায় রেজিষ্ট্রেশন না থাকায় একটি ছোট নৌযানের মালিক মজিবর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় ভ্রাম্যমান আদালত এই দন্ড প্রদান করেছেন। ঝালকাঠির আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মংএছেন এই জরিমানা করেছেন।










