ঝালকাঠি প্রতিনিধিঃ
নিঃসঙ্গ সেই কালো মুখো হনুমানটি ঝালকাঠিতে ঘুরে বেড়াচ্ছে। সকাল থেকে সে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠী,পূর্ব চাঁদকাঠী,গুরুধাম, এলাকাসহ ঝালকাঠির সার্কিট হাইজের চত্বরে ঘুরতে দেখা গেছে।
বিভিন্ন মানুষ বন্য প্রাণিটিকে বিভিন্ন খাবার বিশেষ করে কলা দিচ্ছে। হনুমানটি কারো কাছ থেকে খাবার নিচ্ছে, আবার কারো কারো খাবার এড়িয়ে যাচ্ছে। দুপুরে ঝালকাঠির সার্কিট হাইজের দেয়ালে বসে থাকতে দেখা গেছে। এই বন্য প্রাণিটি শিশুসহ সকল বয়সে মানুষের মধ্যে আগ্রহর সৃস্টি করেছে।










