ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলার মধ্য দারখী গ্রামের মোল্লাবাড়ীতে নারীর উপর মামলার ঘটনায় রবিবার ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই গ্রামের প্রতিবন্ধী মোঃ শাহ আলম মোল্লার স্ত্রী মোসা মাহফুজা বেগমের উপরের একই বাড়ীর জয়নাল মোল্লা, জসিম মোল্লা, বাদল মোল্লাসহ ৭-৮জন মিলে মামলা চালায় এবং মাহফুজা বেগমকে মারধরের পাশাপশি তাদের বাড়ীতে হামলা চালিয়ে ক্ষতি করা হয়। গত, ১৩ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৯টায় এই ঘটনা ঘেেটছে।
বাড়ঘরের আঙ্গিনা অপরিচ্ছন্ন রাখার বিষয় কথা কাটাকাটি সূত্রধরে এরা একজোট হয়ে হামলা করে এবং মাহফুজা বেগমকে পিটিয়ে ফুলা যখম করে। এ সম্য তার মেয়ে উম্মে সালমা সুমনা(১৬) রক্ষা করতে এগিয়ে এলে সেও আমলার শিকার হয়। মাহফুজা বেগম(৪৫) বাদী হয়ে প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। থানা সূত্রে জানানো হয়েছে তারা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।










