ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কেক কাটা ও আলোচনা সভা ও স্মার্ট কার্ড বিতরনের মধ্য দিয়ে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা নির্বাচন অফিসের মিলনায়তনে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার সংকর কুমার দাস প্যানেল মেয়র তরুণ কর্মকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী এবং মঈন তালুকদার বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন। জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি। আলোচনা সভায় অন্যদের মধ্যে মিডিয়া কর্মীরা বক্তব্য রাখেন ।
নির্বাচনের উপরে একটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভার পরে কেক কেটে ও নতুন ভোটারদের স্মার্ট বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। এর পূর্বে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক ও অতিথিরা দিবস পালনের সূচনা করেন।










