ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার সভাকক্ষে নগর উন্নয়নে দায়িত্বশীল ভ‚মিকা পালনকারী গুরুত্বপূর্ণ নগর সমন্বয় কমিটির সভা
অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেনের সভাপতিত্ব করেন। প্রশাসক উপস্থিত নগর সমন্বয় কমিটির সদস্যদের অবহিত করে বলেন ঝালকাঠি পৌরসভা একটি পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য কতিপয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই কাজগুলি বাস্তবায়ন করা হলে পৌরসভার চেহারা অন্য রকম ধারণ করবে। শহরের ৫২টি জায়গায় সকাল ৭টার মধ্যে ময়লা অপসারণ করে ৫২টি জায়গায় ময়লা ফেলা এবং বিভিন্ন বিশেষ বিশেষ জায়গায় ময়লা ফেলার জন্য ড্রাম ডাস্টবিন রাখা এবং পরিচ্ছন্নকর্মীদের বুট, পোষাক সরবরাহ। ঝালকাঠি পৌরসভায় ৫৫২টি বিদ্যুৎ পুলে ৩০ ওয়াডে বাল্ব লাগানো হবে এবং এই কাজ করা হলে রাতে ঝালকাঠি শহর ঝলমল করবে।
পরে সার্ভে করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ঝালকাঠির প্রবেশদ্বারে কৃষ্ণকাঠি পেট্রোলপাম্পে ত্রিমূখী সড়কের মোড়ে ঝালকাঠি পৌরসভার পরিচিতি সেটাপ করা হবে। এছাড়াও শিশু পার্ক, শহিদ মিনার এই সকল জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হবে। পৌরসভা কমপ্লেক্সে ফুলের বাগান করা হবে ৭টি খাল খননের কার্যক্রম অচিরের শুরু করা হবে। ড্রেনের ঢাকনা দেওয়া হবে, ঝালকাঠি শহরে ১১৭৫টি কাগজে কলমে অটো থাকলেও এই সংখ্যা অনেক বেশি এই অবৈধ অটো ব্যবসা যারা করেন তাদের ব্যবসা বন্ধ করে কার্যকর বৈধতা আনার উদ্যোগ নেয়া হবে এবং বিশুদ্ধ পানি সরবরাহে কিছুটা সংকট থাকলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।
এসময় নগর সমন্বয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, শিক্ষক ও গবেষক ড. কামরুননেছা আজাদসহ কমিটিভ‚ক্ত সদস্যরা বক্তব্য রাখেন। কাউন্সিলরগণ, নির্বাহী প্রকৌশলী এবং ঝালকাঠি










