ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ধানসিঁড়ি নদী রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ০৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগড়ি বাজার স্কুল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি শেষে বাগড়ি বাজার এলাকায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দখল আর পলিতে দীর্ঘদিন ধরে সঠিকভাবে খনন না হওয়ায় খালটি ভরাট হয়ে মরা খালে পরিনত হয়েছে। বর্তমানে খনন কাজ শুরু করা হলেও তা সরুভাবে খনন করে একদম খালে পরিনত করা হচ্ছে। নদীটি সঠিকভাবে খনন করে পূর্বের ন্যায় নৌ যান চলাচলের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর সু দৃষ্টি কামনা করেন। মানববন্ধনে মঠবাড়ি ইউপি চেয়ারম্যান শাহ জালাল হাওলাদার, আউয়াল গাজি সুবর হাওলাদার, ফখরুল ইসলাম খান, মজিবর রহমান, নজরুল ইসলাম, জুয়েল তালুকদার প্রমুখ।










