ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উপলক্ষে হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের আখড়া বাড়ি মন্দিরে দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে হিন্দু ধর্মাবলম্বীরা। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এ উৎসব চলবে।
সনাতন ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করে। আবির খেলার উচ্ছ¡াসে মাতেন তরুণ-তরুণী থেকে শুরু করে ছোট-বড় সবাই। হোলির রঙে রঙিন হয়ে এই আনন্দে শামিল হন সব ধর্ম-বর্ণের মানুষ।
এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরে হোলি খেলা অনুষ্ঠিত হয়। হোলি উৎসব উপলক্ষে এদিন একে অন্যকে বর্ণিল রঙে রাঙিয়ে মাতোয়ারা হন।










