ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা পর্যায়ে মুজিববর্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলেচনা সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুননাহার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । সভায় অন্যদের মধ্যে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আশ্রাফুল হক বক্তব্য রাখেন।










