ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দু’দিন ব্যাপি জেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীত কালীন ক্রীড়া প্রতিযোগীতা। বুধবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় গ্রুপে ক্রিকেট ভলিবল ভ্যাটমিন্টন ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান বিদ্যালয় দলগুলো জেলা পর্যায়ে অংশগ্রহন করছে।










