ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে প্রিন্স ও পারভেজ নামে দুই যুবককে কুপিয়ে আহত করায় আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকালে প্রেসক্লাবের সামনে ৯নং ওয়ার্ড কলাবাগান এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন। মানববন্ধন চলাকালে ক্তব্য রাখেন কামাল, সেলিমসহ স্থানীয় আরও অনেকে।
পরে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঝালকাঠি সদর থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন। এসময় থানার ওসি (তদন্ত) আল আমিন ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সৈয়দ হোসেনকে গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ,গত ১৫ ফেব্রæয়ারি রাতে শহরের কলাবাগান এলাকায় আওয়ামী লীগ নেতা সৈয়দ হোসেন ও তার দলবল নিয়ে মো. কামাল হোসেনের ওপর হামলা চালায়। এসময় মো. কামাল হোসেনের ছেলে প্রিন্স ও পারভেজ কে কুপিয়ে আহত করে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা হলেও আসামিরা এখনো গ্রেফতার হয়নি। হামলাকারীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী।










