ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধিনতা ও জাতিয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম বিশেষ অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কামাল হোসেনের সঞ্চালনায় এই দিবসগুলি যথাযোগ্য মর্জাদায় পালন উপলক্ষে একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। ২৬ মার্চ মুজিব বর্ষ এর সমাপনি উপলক্ষে শিশু পার্কে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার স্থান নির্বাচত করা হয়েছে।










