ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বরিশাল-পটুয়াখালী-ভোলা-ঝালকাঠি-বরগুনা-মাদারীপুর-শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই কৃষক প্রশিক্ষণে ৩০জন অংশগ্রহণ করেছে।
এই প্রকল্পের আওতায় আরও ২ ব্যাচে ৩০জন করে ৬০জন কৃষক কৃষানীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রিয়াজুল্লাহ বাহাদুর এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন। উপজেলা কৃষি অফিসার আলী আহম্মেদ, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ খাদিজা ও কৃষি উপজেলা সম্প্রসারণ অফিসার রাসেল মনির প্রশিক্ষণ পরিচালনা করেছেন।
রোগ নিয়ন্ত্রণ, পোকা-মাকড় দমন, আধুনিক কলাকৌশল প্রয়োগ, কম্পোস্ট সার প্রয়োগ, আধুনিক ধানের কলাকৌশল, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন লতা জাতীয় কৃষি এবং এর প্রধান প্রধান পোকা-মাকড়ের পরিচিতি ও আধুনিক কলাকৌশল প্রয়োগ করে রোগ নিয়ন্ত্রণ করা বিষয়ে ধারণা দেয়া হয়েছে।










