ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির প্রেস ক্লাব মিলনায়তনে মা ও শিশু শিক্ষা সুরক্ষা সংগঠনের উদ্যেগে দিনব্যাপি পুষ্টি ও লিডারশিপ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে শিক্ষার্থী, নারী ও সেচ্ছাসেবক কর্মীসহ ৫০জন অংশগ্রহন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: কামাল হোসেন। মা ও শিশু শিক্ষা সুরক্ষা সংগঠনের সভানেত্রী শিরিন জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাধারন সম্পাদক মো: আককাস সিকদার
ও দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান বিশেষ অতিথি ছিলেন। এই অনুষ্ঠানে প্রশিক্ষনের ফ্যাসিলিটর ছিলেন ঝালকাঠি ব্রাক সমন্বয়কারী মোতাহার হোসেন ও গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ের মেহেদি হাসান শুভ। উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামিম আহসন, সাংবাদিক মানিক রায় ও কে.এম সবুজ উপস্থিত ছিলেন। এই সংগঠনের থেকে ঝালকাঠি পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯জন লিডার নির্বাচন করা হয়েছে এবং এই লিডাররা ৭জন করে সদস্য নিয়ে প্রতিটি ওয়ার্ডে পুষ্টি বিষয়ে মানুষকে সচেতন করবেন।










