ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে অতি সম্প্রতি একটি তালগাছ কেটে প্রায় পাঁচ শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করার স্থানে জেলা যুবদলের উদ্যেগে অর্ধশতাধিক তাল গাছের চারা রোপন করা হয়েছে।
রবিবার ঝালকাঠি জেলা যুবদল বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে সড়কের পাসে এ তালগাছ রোপন করেন। এ সময় ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তালগাছ কেটে বাবুই পাখি হত্যার ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এঘটনায় তিনজনকে আসামী করে দুইটি মামলা হয়। মামলার প্রধান আসামী মোবারক আলী বর্তমানে জেল হাজতে রয়েছেন।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন জানান, ‘ গত ২৭ জুন গুয়াটন এলাকার একটি তালগাছ কেটে ফেলা হয়। ওই তাল গাছে প্রায় পাঁচশতাধিক বাবুই পাখির বাচ্চা ছিল। গাছ কাটার ফলে ওই বাচ্চাগুলো মারাযায়। জেলা যুবদলের পক্ষ থেকে ওই স্থানে অর্ধশত তাল গাছের চারা রোপন করা হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচী চলমান রয়েছে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সড়কের পাশে তাল গাছ লাগানো হবে।










