ঝালকাঠি প্রতিনিধিঃ
আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৪১টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। এউপলক্ষ্যে সকালে উপজেলার চেঁচরীরামপুর
কৈখালী বাজার মন্দির কমিটির সাথে এক মতবিনিময় সভা করেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান।পরে বিভিন্ন পূজা মন্ডপের মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে তারেক রহমানের শুভেচ্ছা নগদ অর্থ প্রদান করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান।
নিউইয়ার্ক দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজারার সহযোগিতায় আসন্ন দূর্গা পূজা উদযাপনে তারেক রহমানের পক্ষে অর্থ প্রদান করা হয়। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী দিলিপ কুমার হালদার,বিএনপি নেতা মোঃ ছাব্বির হোসেনসহ উপজেলা বিএনপির নেতাকর্মী ও মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান নেতারা।










