ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রক্রিয়াকরণ জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধি ও ট্রাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ শাহ আলম খলিফা এই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপনা করেন।
উপস্থিথ সকলের মতামতের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন দোকান পাটে প্রচার-প্রচারনার জন্য তামাক নিয়ন্ত্রণ আইন বিষয় ও তামাক জাতীয় পণ্য বিক্রেতাদের লাইসেন্স করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরমার্শ দেয়া হয়েছে। গ্রাম বাংলার উন্নয়ন সংস্থার আয়োজনে ঝালকাঠি ডেভেলপমেন্ট সোসাইটি এর বাস্তবায়ন করছেন।










