ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির বরিশাল-ঝালকাঠি জোনের অপারেশনাল সেন্টারের উদ্যোগে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় এই সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যালয়ের ডিভিপি এস এম শফিউল্লাহ।
সভাপতিত্ব করেন ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির ডিভিপি আলমগীর হোসেন। জোন অপারেশন ম্যানেজার এবং সংশ্লিষ্ট জোনের উন্নয়ন ব্যবস্থাপকরা এই সভায় অংশগ্রহণ করেন এবং ইন্সুরেন্স কোম্পানিকে আরও গতিশীল করার লক্ষ্যে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।










