ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে শনিবার সকাল সাড়ে এগারে টায় প্রেসক্লাবের সমানের সড়কে ৪দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
করোনা কালিন ঝড়ে পড়া শিক্ষা শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রধান, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া করোনা কালিন শিক্ষার্থীদের হেলথ কার্ড প্রদান, শিক্ষাবর্ষের ২০২২ সালের বেতন সকল ধরণে ফি মওকুফ করা।
মানববন্ধন চলাকালীন সাবেক আহ্বায়ক বন্যাসাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক বরিশাল জেলা সংসদ প্রতিম চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের সভাপতি রবন্দ্রি নাথ বাপ্পি, কেন্দ্রিয় সদস্য শাহানা মুন্নি বৃষ্টি, বরিশাল জেলা সংসদের সভাপতি রাহুল দাস, প্রমূখ বক্তব্য রাখেন।










