ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালন করেছে। তবে, ঝালকাঠি নৌ দূর্ঘটনার কারনে নিহত ও আহতদের সহনুভুতি প্রকাশের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করেছে। মঙ্গলবার বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ¦ আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি আলব্দুল্লাহ আল মাসুদ মধুর সভাপতিত্বে আলোচনা সভায় অতিতে যারা জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সেই সকল সভাপতি ও সম্পাদকদের আলোচনা সভায় অতিথি রাখা হয়েছে। এদের মধ্যে তরুণ কর্মকার,আবু সাঈদ খান, নাসির উদ্দিন কবির, রেজাউল করিম জাকির, জামাল হোসেন মিঠু, এসএম আলামিন, রিফাত হাসান রুবেল, লস্কর আশিকুর রহমান দিপু, সৈয়দ হাদিসুর রহমান মিলন ও শফিকুল ইসলাম শফিক।
এছাড়াও জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
এর পূর্বে বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমী থেকে বিশাল সহ¯্রাধিক নেতাকর্মীদের সমন্বয় র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।










