ঝালকাঠি প্রতিবেদক:
ঝালকাঠিতে জুলাই আগষ্ট গন অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২ টায় লেডিস ক্লাবের আয়োজনে শহীদ ১০ পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। শহরের ধানসিঁড়ি মহিলাক্লাবে শহীদ পরিবারের হাতে চেক তুলে দেন ঝালকাঠি লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা খানম ।
এসময় সংগঠনের সহ-সভাপতি টুম্পা সরকার, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন। চেক পেয়ে আবেগে আপ্লæত হয়ে পরে শহীদ পরিবারের সদস্যরা। পরে শতাধিক শীতার্তদের মাঝে লেডিস ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।










