ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাল টাকা প্রস্তুত কারী ছালাম শেখকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রত্নেশ্বর কুমার মন্ডল এর নেতৃত্ব সিআইডি একটি টিম পটুয়াখালী জেলার মহিপুর থানার কুয়াকাটা ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফকার করে।
জাল টাকা প্রস্তুত মামলার এজাহারভুক্ত আসামী ছালাম শেখ (৪৬) ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামের মাহাবুবুর রহমামনের পুত্র। গ্রেফতারের পরে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
সিআইডি সহকারী পুলিশ সুপার অরিত সরকার জানান, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এজাহারভুক্ত আসামী ছালাম শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানার মামলা নম্বর ১২, তারিখ-২৬/০৯/২০২১ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি মামলা বিচারাধীন রয়েছে।










