ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে ৪টি গ্রুপে ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেছেন।
জেলা শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলামের সভাপতিত্বে মনোয়ার হোসেন খাঁন, বিনা রায় ও রফিকুল ইসলাম স্বপন বিচারকের দায়িত্ব পালন করেছেন। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারি বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহন করবেন।










