ঝালকাঠি প্রতিনিধিঃ
“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই ¯েøাগানকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ এর আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠির জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুহুল আমিনের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস কর্মকর্তা রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে জেলা ক্ষুদ্র মৎসজীবি জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম, মৎসজীবি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে উল্লেখ্যযোগ্য মৎস চাষের জন্য রাফাত সাইফুল্লাহ জয় (ঝালকাঠি সদর), মোঃ ফয়জূুল হক জুয়েল (ঝালকাঠি সদর) বসির উদ্দিন তালুকদার (ঝালকাঠি সদর) ও মোঃ জিল্লুর রহমান খান (নলছিটি) এদেরকে সম্মাননা কেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা ঝালকাঠি কালেক্টরেট স্কুলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, মৎস সম্পদ বাংলাদেশের একটি রপ্তানিযোগ্য খাদ্য বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে উদ্বৃত্ত দেশ হিসেবে পরিগনিত হয়েছে এবং বাংলাদেশ ইলিশ মাছসহ অন্যান্য সাদা প্রজাতির মাছ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এই মৎস সেক্টরকে আরও সমৃদ্ধ করে উৎপাদন বৃদ্ধি করে এই খাত থেকে আরও মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে পরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ সরকার।










