ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের নিয়ে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ও ২টি পৌরসভা এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০৪১৩ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৬৬০৮জনসহ ৮৭ হাজার ২১জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ঝালকাঠি নবাগত সিভিল
সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংকালে এই তথ্য উপস্থাপন করেছেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১লাখ ক্ষমতা সম্পন্ন নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২লাখ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আরও জানানো হয়েছে জেলার ৮২৪টি সেন্টারে ১৬৪৪৮জন স্বেচ্ছাসেবক ও ৩৬০জন ফ্যামিলি প্লানিং ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অন্যান্য প্রতিষ্ঠান থেকে আরও ১২৮৮জন এবং ১০৮জন লাইন সুপার ভাইজার এই দিন কাজ করবেন।
সিভিল সার্জন কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনার ঘটলে বিষয়টি স্বাস্থ্য বিভাগের সাথে অবহিত করে প্রকাশ করার অনুরোধ করেছেন। আগামী শনিবার দিনব্যাপী শিশুদের ভিটামিন এ+ ক্যাম্পেইন চলবে এবং সকাল ৯টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে সদর হাসপাতালে শিশুদের এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হবে। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদার।










