ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় গ্রন্থগার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি গ্রন্থাগারে আলোচনা সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজ প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ড. কামরুন্নেছা আজাদ, মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন ও চিত্তরঞ্জন দত্ত। সভাপতিত্ব করেন ঝালকাঠির সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান।
আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু শ্রেণিতে প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সরল শেহরান, ২য় গ্রæপে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী আনিষা জামান আভা।
রচনা প্রতিযোগিতা স্মার্ট নাগরিক গঠনে গ্রন্থাগারে ভ‚মিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় নেছারাবাদ মহিলা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী সাদিয়া সুলতানা। বই পাঠ প্রতিযোগিতায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তালহা ফেরদৌস। উপস্থিত বক্তৃতা ক গ্রæপে বরিশাল স্কুল সরকারি মডেল স্কুল এন্ডল কলেজ এর শিক্ষার্থী জিসান ও খ গ্রæপে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ হাসিবুল হাসান প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও এই প্রতিযোগিতায় ২য় ও ৩য় স্থান অধিকারীদেরও পুরস্কার প্রদান করা হয়েছে।










