ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে সংসদ সদস্য আমির হোসেন আমুর পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দেড় হাজার শীতবস্ত্র,কম্বল ও ১০ হাজার মাস্ক বিতরণ করেছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার দুপুরে চেম্বার কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। পরে শীতার্ত মানুষের হাতে সোয়েটার ও কম্বল তুলে দেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রসুল, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী ও চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক। শেষে বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।










