ঝালকাঠি প্রতিনিধিঃ ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের সাথে ঝালকাঠিতেও চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয় এই ধর্মঘট। গণপরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সকালে বাসস্ট্যান্ডে ঘুরে দেখা যায়, ঝালকাঠি থেকে যাতায়াতকারী দূরপাল্লার সব ধরনের বাস সারিবদ্ধ করে রাখা হয়েছে। বাস না পেয়ে অনেককেই দেখা গেছে বিকল্প উপায় খুজে নিতে।










