ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষন কেন্দ্রে দুদিন ব্যাপি কৃষক-কৃষানী প্রশিক্ষন শুরু হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে সৌর শক্তি ও পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (পাইলট) প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে দুদিনের এই প্রশিক্ষন বৃহস্পতিবার শুরু হয়েছে।
২৫ জন কৃষক-কৃষানীকে নানা ধরনের ফসল চাষের উপর প্রশিক্ষন দেয়া হচ্ছে। ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ, কৃষি সম্প্রসারন কর্মকতা কৃষিবিদ খাদিজা ও প্রকল্পের কর্মকর্তা জিএম আব্দুর রহমান ধারাবাহিক ভাবে প্রশিক্ষন প্রদান করছেন।










